বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প আয়োজন করেছে। মহাখালী রাওয়ার বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পটি চলবে।
একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয়দের জন্য অনুরূপ ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেবেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও হৃদরোগ সার্জন, কিডনি রোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞরা। আয়োজকরা জানিয়েছেন, যেসব রোগীর আগে এনজিওগ্রাম করা হয়েছে, তারা যেন পরামর্শের জন্য আসার সময় এনজিওগ্রামের সিডি সঙ্গে নিয়ে আসেন। ফ্রি সিরিয়ালের জন্য যোগাযোগ ঢাকা: ১০৬৬৭, ০১৮৪১-৪৮০০০০ ব্রাহ্মণবাড়িয়া: ০১৭০৫-৬৬৬৯৯৯, ০২৩৩৪৪২৭৮০৮ এ ছাড়া ক্যাম্পে অংশগ্রহণকারী সাধারণ রোগীরা হাসপাতালের সব ধরনের পরীক্ষায় ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন। ইউনিভার্সেল হার্ট ক্লাবের সদস্যরা শর্তসাপেক্ষে ৩০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।


















