আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

আবারও কি বিয়ে করেছেন অভিনেত্রী প্রভা?

  • MIT ERP
  • Update Time : 11:33:15 pm, Monday, 28 September 2026
  • 10

আবারও কি বিয়ে করেছেন অভিনেত্রী প্রভা?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত নানা মুহূর্তের পাশাপাশি কাজের আপডেটও মাঝেমধ্যে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার বধূ সাজে কয়েকটি ছবি প্রকাশ করে নতুন কৌতূহলের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন প্রভা।

ছবিগুলোতে তাকে সনাতন ধর্মীয় রীতিতে বিয়ের কনের সাজে দেখা গেছে। লাল শাড়ির সঙ্গে মাথায় মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা—পুরো সাজেই ছিল বিয়ের আবহ। ছবির পটভূমিতেও দেখা যায় বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি। বাড়ির উঠোনে তৈরি করা হয়েছে বিয়ের মণ্ডপ। সেখানে কলাগাছ, রঙিন কাগজের সাজসজ্জা ও বিয়ের বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে।

এমন সাজে প্রভাকে দেখে স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে—হঠাৎ বিয়ের সাজে কেন তিনি? আবারও কি বিয়ে করেছেন? যদিও ছবির সঙ্গে সরাসরি এর কারণ জানাননি অভিনেত্রী। তবে ক্যাপশনে দেওয়া তার বক্তব্যে বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে। প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।

’ তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, অভিনয়ের প্রয়োজনে বধূর সাজে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তবে কোন নাটক, সিনেমা বা অন্য কোনো কনটেন্টের শুটিংয়ে এই লুকে দেখা দিয়েছেন, তা নিশ্চিত করেননি প্রভা। এদিকে অভিনয়ে অনিয়মিত হলেও সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ের বড় একটি অংশ ইতোমধ্যে শেষ হয়েছে।

বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন প্রভা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যুক্তরাষ্ট্রে পাঁচদিনের সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও কি বিয়ে করেছেন অভিনেত্রী প্রভা?

Update Time : 11:33:15 pm, Monday, 28 September 2026