আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

চুল-দাড়ি কাটা পেশা থেকে ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’ এর শিরোপা জয় রিতেশ পালের

  • MIT ERP
  • Update Time : 11:58:30 pm, Monday, 28 September 2026
  • 10

চুল-দাড়ি কাটা পেশা থেকে ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’ এর শিরোপা জয় রিতেশ পালের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রতিভা কখনও চাপা থাকে না, সুযোগ পেলে ঠিকই তা নিজের মতো বিকশিত হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৯ বছর বয়সী রিতেশ পাল যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। একসময় মানুষের চুল-দাড়ি কেটে জীবিকা নির্বাহ করেছেন যে তরুণ, এবার তিনিই জিতে নিলেন জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫-এর শিরোপা।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। কয়েক মাসের হাড্ডাহাড্ডি লড়াই শেষে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে ‘সেরা নাচিয়ে’ নির্বাচিত হন রিতেশ ও তাঁর কোরিওগ্রাফার প্রতীক উতেকর। বিজয়ী হিসেবে রিতেশ পেয়েছেন ১৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ লাখ টাকারও বেশি।

গ্র্যান্ড ফিনালেতে রিতেশ ও প্রতীকের মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল দীপালি বোরকার, প্রথমেশ মানে, আনশিকা ধারা ও গীতাঞ্জলি মারওয়াহার সঙ্গে। চূড়ান্ত পর্বের চোখধাঁধানো পরিবেশনা শেষে বিচারক কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইস রিতেশকে বিজয়ী বলে ঘোষণা করেন।

বিজয়ের পর উচ্ছ্বসিত রিতেশ জানান, নাচই তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা এবং এই শিরোপা জয় তাঁর কাছে রূপকথার মতো।

ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার আসরের পুরো যাত্রায় বিচারকদের সঠিক দিকনির্দেশনা এবং কোরিওগ্রাফার প্রতীকের অসামান্য সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিতেশ।

তবে ১৫ লাখ রুপি জয়ের পর নিজের জন্য নয়, রিতেশের সমস্ত ভাবনাজুড়ে রয়েছেন তাঁর মা। এই অর্থ দিয়ে মায়ের জন্য একটি পাকা বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন তিনি। বাড়ি তৈরির জন্য আরও কিছু অর্থের প্রয়োজন থাকায় তা ধীরে ধীরে জমাবেন বলেও জানিয়েছেন এই তরুণ।

শুধু বাড়ি বানানোর স্বপ্নই নয়, মায়ের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ সেই বাড়ির নামও আগে থেকেই ঠিক করে রেখেছেন রিতেশ। স্বপ্নের সেই বাড়ির নাম ‘হরিদর্শন’ রাখবেন—এমনটাই জানালেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যুক্তরাষ্ট্রে পাঁচদিনের সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুল-দাড়ি কাটা পেশা থেকে ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’ এর শিরোপা জয় রিতেশ পালের

Update Time : 11:58:30 pm, Monday, 28 September 2026