আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

সাগরে ঘণীভূত হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

  • MIT ERP
  • Update Time : 10:25:42 am, Monday, 21 September 2026
  • 15

সাগরে ঘণীভূত হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও সুস্পষ্ট আকার নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে অবস্থানরত এই লঘুচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বেতাগীতে ডায়াগনস্টিক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ

সাগরে ঘণীভূত হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Update Time : 10:25:42 am, Monday, 21 September 2026