আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • MIT ERP
  • Update Time : 10:57:00 am, Monday, 21 September 2026
  • 16

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ইউনুস আলী মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স চালক স্বপন চন্দ্র নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে নাটোরের চাঁদপুর বাজারের পাশে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত স্বপন চন্দ্রের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনুস আলী মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে ফেরার পথে চাঁদপুর বাজার সংলগ্ন মহাসড়কে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক স্বপন মারা যান।

ঘটনার পরপরই স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে।

পবা হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ মহাসড়ক পরিষ্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকের কাউকে এখনো আটক করা যায়নি, তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বেতাগীতে ডায়াগনস্টিক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Update Time : 10:57:00 am, Monday, 21 September 2026