আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান মীর হেলালের

  • MIT ERP
  • Update Time : 02:32:50 am, Sunday, 20 September 2026
  • 13

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান মীর হেলালের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব রয়েছে। স্কুল পর্যায় থেকে নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ তৈরি করা গেলে তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে উঠবে। তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ১-০ গোলে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়।

ম্যাচের শেষ মুহূর্তে রেলওয়ে দলের হয়ে একমাত্র গোলটি করেন মো. মহরম আলী। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়ের মো. ইয়াছিন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মো. সাকিব। সেরা গোলরক্ষক বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. রাকিবুল হাসান রোহান। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনজন।

মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাকিব, পাঠানটুলী স্কুলের শাহরিয়ার আলী ও ছালে জহুরের সামিউল প্রত্যেকে সাতটি করে গোল করেছেন। সুশৃঙ্খল দলের পুরস্কার পেয়েছে কুলগাঁও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক নাজিমুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের চেয়ারম্যান এরশাদ উল্লাহ এমপি।

বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। পরে আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়। খেলার আগে ও পরে জাসাসের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের ব্যাংকিং খাত নাজুক অবস্থায়, খেলাপি ঋণ আরও বাড়ার আশঙ্কা সৈয়দ মাহবুবুর রহমানের

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান মীর হেলালের

Update Time : 02:32:50 am, Sunday, 20 September 2026