আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

কুমারখালীতে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ এমপির ভাই ও ভাতিজার বিরুদ্ধে

  • MIT ERP
  • Update Time : 11:31:40 pm, Saturday, 19 September 2026
  • 13

কুমারখালীতে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ এমপির ভাই ও ভাতিজার বিরুদ্ধে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা টিভির সাংবাদিক ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ উল্লাস। কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত সাংবাদিক এম এ উল্লাসকে স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক এম এ উল্লাসের অভিযোগ, কুন্ডুপাড়া এলাকায় সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহারের অভিযোগ পেয়ে তিনি তথ্য সংগ্রহ করতে যান। সংবাদ সংগ্রহের একপর্যায়ে তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের ভাই ও ভাতিজার দিকে অভিযোগের তীর রয়েছে বলে জানা গেছে। তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আ.লীগের কথিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

কুমারখালীতে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ এমপির ভাই ও ভাতিজার বিরুদ্ধে

Update Time : 11:31:40 pm, Saturday, 19 September 2026