আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

অনুষ্ঠিত হলো প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা

  • MIT ERP
  • Update Time : 11:17:29 pm, Saturday, 19 September 2026
  • 10

অনুষ্ঠিত হলো প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর শুক্রাবাদে অবস্থিত ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

সভায় টিএমজিবির ২০২৩–২৪ মেয়াদ এবং বর্ধিত ২০২৫ মেয়াদের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরে কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল আর্থিক বিবরণী উপস্থাপন করেন। সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক বিবরণী অনুমোদিত হয়।

এ ছাড়া সংগঠনের কাজকে আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করতে টিএমজিবির কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা ১১ থেকে কমিয়ে ৯ করার প্রস্তাব উত্থাপন করা হয়। সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদিত হয়।

সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা মতামত দেন। এ সময় বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, সহ-সভাপতি মইদুল ইসলাম, সহ-সভাপতি কুমার বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম দাস্তগীর তৌহিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, ২০২৬–২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আগামী অক্টোবরের মধ্যে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের নাম ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম ও টিএমজিবি ট্রাস্টি বোর্ডের সদস্য সুমন আফসার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

অনুষ্ঠিত হলো প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা

Update Time : 11:17:29 pm, Saturday, 19 September 2026