আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বিএনপি

  • MIT ERP
  • Update Time : 08:36:58 pm, Friday, 18 September 2026
  • 21

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বিএনপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দলের গুলশান কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়াও বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনও বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত: সভাপতি হাফিজার, সম্পাদক হাসান ও মতি সাংগঠনিক সম্পাদক

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বিএনপি

Update Time : 08:36:58 pm, Friday, 18 September 2026