আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৬%

একযোগে দেশের বিভিন্ন আদালতের ৯০ বিচারক বদলি ও পদায়ন

  • MIT ERP
  • Update Time : 10:29:33 am, Friday, 18 September 2026
  • 13

একযোগে দেশের বিভিন্ন আদালতের ৯০ বিচারক বদলি ও পদায়ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বিভিন্ন আদালতে কর্মরত ৯০ জন বিচারককে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ বিভিন্ন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে দায়িত্ব পালন করা জেলা জজ ও সমপর্যায়ের ৪০ জন বিচারককে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে।

উপসচিব (প্রশাসন-১) মাসুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের উল্লেখিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখ করা পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি ও পদায়ন করা বিচারকদের আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বর্তমান কর্মস্থলের দায়িত্ব সংশ্লিষ্ট জেলার জেলা ও দায়রা জজ অথবা দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে (প্রযোজ্য ক্ষেত্রে) বুঝিয়ে দিয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের ক্ষেত্রে প্রশিক্ষণ বা ছুটি শেষে যোগদানের তারিখে এ দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

নৈমিত্তিক ছুটি এর আওতাভুক্ত নয়। অন্য একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ এবং সমপর্যায়ের পদে থাকা ২৩ জন বিচারককে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। এ তালিকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও রয়েছেন। এই বিচারকদের আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বর্তমান দায়িত্ব জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষে যোগদানের তারিখে দায়িত্ব হস্তান্তর করে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এ ছাড়া তৃতীয় প্রজ্ঞাপনে অর্থঋণ আদালত, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের ৮ জন বিচারককে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। এই বিচারকদেরও আগামী মঙ্গলবার বর্তমান পদের দায়িত্ব সংশ্লিষ্ট জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে বুঝিয়ে দিয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর যোগদানের তারিখে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মোর্শেদা মৌয়ের জীবনের গল্প ও নিঃস্ব হয়ে যাওয়ার কাব্যিক আকুতি

একযোগে দেশের বিভিন্ন আদালতের ৯০ বিচারক বদলি ও পদায়ন

Update Time : 10:29:33 am, Friday, 18 September 2026