আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

এশিয়ান চ্যাম্পিয়নস লিগের শুরুতেই চার গোল খেল রোনালদোর আল নাসর

  • MIT ERP
  • Update Time : 04:15:13 pm, Wednesday, 16 September 2026
  • 11

এশিয়ান চ্যাম্পিয়নস লিগের শুরুতেই চার গোল খেল রোনালদোর আল নাসর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটের নতুন মৌসুমের শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে আল নাসর। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর দলের সঙ্গে এবারই সবচেয়ে বড় হার দেখলেন রোনালদো।

এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই লজ্জা পেলেন পর্তুগিজ কিংবদন্তি।

আমিরাতের হাজ্জাজ বিন জায়েদ স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার ম্যাচের ২৫ মিনিটে হুসেইন রাহিমির গোলে এগিয়ে যায় আল আইন। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মরেক্কোর এই ফরোয়ার্ড। এরপর ৭২ মিনিটে ব্যবধান আরও বাড়ান হুসেইনের ভাই সুফিয়ান রাহিমি। আর নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে সুফিয়ান রাহিমির পাসে স্কোরলাইন ৪-০ করেন জর্জিওস ইয়াকুমাকিস।

ম্যাচের শেষ দিকে অবশ্য ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল নাসর। কিন্তু রোনালদোর ফ্রি-কিক সহজেই ঠেকিয়ে দন আল আইনের গোলকিপার খালিদ ঈসা।

এ হারের পর সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ৪ ম্যাচে নাসরের জয় মোটে একটি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

এশিয়ান চ্যাম্পিয়নস লিগের শুরুতেই চার গোল খেল রোনালদোর আল নাসর

Update Time : 04:15:13 pm, Wednesday, 16 September 2026