আজ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১২ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

প্রকাশ পেল জামিল হোসেন ও মুনমুনের একক নাটক আজব শহর

  • MIT ERP
  • Update Time : 10:55:17 pm, Thursday, 27 August 2026
  • 16

প্রকাশ পেল জামিল হোসেন ও মুনমুনের একক নাটক আজব শহর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বরিশালের আঞ্চলিক ভাষা, পারিবারিক টানাপোড়েন, হাসি-কান্না ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত একক নাটক আজব শহর প্রকাশ পেয়েছে। টাইমস মিডিয়ার প্রযোজনায় নির্মিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস এ মনির।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে বরিশালের একটি পরিবারকে ঘিরে। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের আঞ্চলিক ভাষার ব্যবহার নাটকটিকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েনের পাশাপাশি এতে উঠে এসেছে প্রেম, হাসি, কান্না ও বাস্তব জীবনের নানা অনুভূতি। ‘আজব শহর’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন, আহমেদ মুনমুন, হাসিমুন, শামীম মোল্লা, সৈয়দ শিপুল, কাউসার হামিদ, ইকরামুল হক ও খুদে শিল্পী মানহা ইসলাম।

নির্মাতার প্রত্যাশা, গল্প ও ভাষার ভিন্নতার কারণে নাটকটি দর্শকদের কাছে উপভোগ্য হয়ে উঠবে। নাটকটি প্রসঙ্গে অভিনেতা জামিল হোসেন বলেন, ‘বরিশালের ভাষায় অসাধারণ একটি নাটক ‘আজব শহর’। গল্প ও নির্মাণ—দুটিই দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ’ নির্মাতা এস এ মনির বলেন, ‘বাস্তব জীবনের সঙ্গে মিল রেখেই বরিশালের ভাষায় গল্পটি লিখেছি।

এতে হাসি, কান্না ও রোমান্সের সুন্দর মিশেল রয়েছে। জামিল ও মুনমুনসহ সবাই দারুণ অভিনয় করেছেন। দর্শকদের কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করেছি। আশা করি ‘আজব শহর’ দর্শকদের ভালো লাগবে। ’ টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর দর্শকদের কাছ থেকেও নাটকটি নিয়ে ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বিজষ্টার সিজন V-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত: কৌশল, উদ্ভাবন ও মেধার প্রতিযোগিতা

প্রকাশ পেল জামিল হোসেন ও মুনমুনের একক নাটক আজব শহর

Update Time : 10:55:17 pm, Thursday, 27 August 2026