আজ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১২ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

বিজষ্টার সিজন V-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত: কৌশল, উদ্ভাবন ও মেধার প্রতিযোগিতা

  • MIT ERP
  • Update Time : 11:59:47 pm, Thursday, 27 August 2026
  • 12

বিজষ্টার সিজন V-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত: কৌশল, উদ্ভাবন ও মেধার প্রতিযোগিতা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাবের (এসিসি) আয়োজনে দেশের অন্যতম প্রতিযোগিতামূলক বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন ‘বিজষ্টার সিজন V’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর।

এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন। দুই লাখ ৫০ হাজার টাকার প্রাইজপুলের এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা সেরা ছয়টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা তাদের কৌশলগত চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।

ফাইনালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন Reckitt-এর সাপ্লাই ডিরেক্টর মোহাম্মদ জিয়া উদ্দিন, BSRM-এর হেড অব সেলস মোহাম্মদ মেহেদী হোসাইন চৌধুরী এবং KDS Group-এর সহযোগী প্রতিষ্ঠান কেডিএস আরএমজি সলিউশনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আসিফ মো. তানভীর হোসাইন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল শেষে ‘দি ল্যানিস্টার’ চ্যাম্পিয়ন হয়ে এক লাখ টাকা প্রাইজমানি অর্জন করে।

‘এক্সিট স্ট্র্যাটেজি’ প্রথম রানার্স-আপ হয়ে ৭০ হাজার টাকা এবং ‘হেইট অর গ্লোরি’ দ্বিতীয় রানার্স-আপ হয়ে ৫০ হাজার টাকা প্রাইজমানি লাভ করে। অন্য তিন ফাইনালিস্ট দল প্রত্যেকে ১০ হাজার টাকা করে প্রাইজমানি পায়। মেধা, কৌশল ও উদ্ভাবনের এই প্রতিযোগিতামূলক আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামে বিজষ্টার সিজন V-এর।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বিজষ্টার সিজন V-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত: কৌশল, উদ্ভাবন ও মেধার প্রতিযোগিতা

বিজষ্টার সিজন V-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত: কৌশল, উদ্ভাবন ও মেধার প্রতিযোগিতা

Update Time : 11:59:47 pm, Thursday, 27 August 2026