আজ বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৩ ভাদ্র, ১৪৩৩ | ০৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

অভিনেত্রী রিধির মৃত্যুর ঘটনায় প্রেমিক হাসিবুর গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 11:37:52 am, Sunday, 16 August 2026
  • 21

অভিনেত্রী রিধির মৃত্যুর ঘটনায় প্রেমিক হাসিবুর গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রিধির বাসা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

পুলিশ জানায়, রিধির মা শনিবার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার দিন হাসিবুর রিধির সঙ্গে দেখা করতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

এর আগে শনিবার সকালে রিধিকে তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় রিধি তার প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বলের আঘাতে গুরুতর আহত ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ আইসিইউতে

অভিনেত্রী রিধির মৃত্যুর ঘটনায় প্রেমিক হাসিবুর গ্রেপ্তার

Update Time : 11:37:52 am, Sunday, 16 August 2026