আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বেনজীরের জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম : স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 07:06:14 pm, Sunday, 2 August 2026
  • 58
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আইনের মাধ্যমে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। দুবাইয়ের আদালতে জামিন পাওয়ার পর তার জামিন বাতিল ও দেশে ফেরাতে একটি আন্তর্জাতিক ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার রাজশাহীতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বেনজীরের জামিন বিষয়ে তাদের কাছে দাপ্তরিক কোনো তথ্য ছিল না। গত ২৭ জুলাই দুবাইয়ের আদালত বেনজীরের জামিন মঞ্জুর করলে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান, তবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে রয়েছে এবং তিনি আমিরাত ত্যাগ করতে পারবেন না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ছয় দিনের রিমান্ডে

বেনজীরের জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 07:06:14 pm, Sunday, 2 August 2026