7:15 pm, Thursday, 30 July 2026

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো যাবে: মাহদী আমিন

  • MIT ERP
  • Update Time : 04:40:58 pm, Thursday, 30 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। মাহদী আমিন বলেন, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি জানান, তিন দিনের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এসব বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নতুন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে যোগ্য কর্মীদের বৈধ ও নিরাপদ উপায়ে মালয়েশিয়ায় পাঠানো হবে। এ লক্ষ্যে বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কর্মী পাঠানোর সংখ্যাও বাড়ানো হবে। তিনি আরও বলেন, সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। যাতে সাধারণ কর্মীরা কম খরচে এবং নিরাপদ উপায়ে মালয়েশিয়ায় যেতে পারেন, সে লক্ষ্যে কাজ চলছে। মাহদী আমিন জানান, শুধু নতুন কর্মী পাঠানো নয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ, অধিকার সুরক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, চলমান আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে। এতে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহও আরও শক্তিশালী হবে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি এবং কর্মীবান্ধব নীতি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ভারত সফরে যাচ্ছেন বিসিবির সভাপতি তামিম

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো যাবে: মাহদী আমিন

Update Time : 04:40:58 pm, Thursday, 30 July 2026