আজ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ০৬ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২২°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

  • MIT ERP
  • Update Time : 10:24:49 pm, Tuesday, 17 November 2026
  • 31

কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেনের বরাতে ইত্তেফাক জানিয়েছে, সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে তাঁকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। বহনকারী গাড়িটি সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।

স্থানান্তরের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এক কারাগার থেকে অন্য কারাগারে বন্দি স্থানান্তর প্রশাসনের নিয়মিত প্রক্রিয়ার অংশ।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে, আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করে এবং ২০২৬ সালের ১৯ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

Update Time : 10:24:49 pm, Tuesday, 17 November 2026