আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: উধাও দুই সমিতির মালিক, দিশাহারা গ্রাহকরা

  • MIT ERP
  • Update Time : 01:09:56 pm, Saturday, 7 November 2026
  • 11

৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: উধাও দুই সমিতির মালিক, দিশাহারা গ্রাহকরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামালপুরের সরিষাবাড়ী ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সীমান্তবর্তী সয়া বাজারে ‘ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতি’ নামে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দুই উপজেলার সীমান্তবর্তী এলাকার কয়েক হাজার গ্রাহক তাদের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় ক্ষুব্ধ ও প্রতারণার শিকার গ্রাহকরা শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সয়া বাজারে সমিতি দুটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, ‘ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতি’র মালিক রফিক ইসলাম ও আব্দুল লতিফ অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সরিষাবাড়ী ও ধনবাড়ী উপজেলার হাজার হাজার সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেন। দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে টাকা জমা নেওয়ার পর সম্প্রতি হঠাৎ করেই প্রতিষ্ঠান দুটির কার্যালয় বন্ধ করে বিপুল পরিমাণ অর্থ নিয়ে তারা আত্মগোপন করেছেন বলে অভিযোগ করেন গ্রাহকরা।

ভুক্তভোগীদের অনেকে জানান, কেউ তাদের শেষ বয়সের সম্বল, কেউ সন্তানের ভবিষ্যতের জন্য জমানো অর্থ, আবার কেউ সংসারের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সঞ্চিত টাকা এসব প্রতিষ্ঠানে জমা রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন চরম বিপাকে পড়েছেন। সারা জীবনের কষ্টে জমানো সঞ্চয় হারিয়ে অনেক গ্রাহক কান্নায় ভেঙে পড়েন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ মানুষের বিশ্বাস ও অসহায়ত্বকে পুঁজি করে এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে গ্রাহকদের আমানতের টাকা উদ্ধারের ব্যবস্থা করতে হবে। এ সময় ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

একই সঙ্গে অভিযুক্ত রফিক ইসলাম ও আব্দুল লতিফকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি গ্রাহকদের কষ্টার্জিত প্রায় ৭৫ কোটি টাকা উদ্ধারে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ারও জোর দাবি জানান। হাজারো মানুষের সারা জীবনের সঞ্চয় ফিরে পাওয়ার আশায় এখন দিন গুনছেন সরিষাবাড়ী ও ধনবাড়ী এলাকার ভুক্তভোগী পরিবারগুলো।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গ্রাম পুলিশের বেতন সাড়ে ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করার ঘোষণা প্রধানমন্ত্রীর

৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: উধাও দুই সমিতির মালিক, দিশাহারা গ্রাহকরা

Update Time : 01:09:56 pm, Saturday, 7 November 2026