আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক

  • MIT ERP
  • Update Time : 09:07:45 pm, Friday, 6 November 2026
  • 7

মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফে মানবপাচারবিরোধী অভিযানে যৌথ বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা ও সেনাসদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

একই সঙ্গে মানবপাচারকারী চক্র ও তাদের নেপথ্যে থাকা ক্ষমতাধরদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক।

দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের জানমালের সুরক্ষায় নিয়োজিত একজন সেনাসদস্যের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মিয়া গোলাম পরওয়ার নিহত সেনাসদস্যের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে ঘটনায় আহত ও উদ্ধারকৃত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে জিম্মি করে অবৈধভাবে বিদেশে পাচারের অপচেষ্টা চালিয়ে আসছে, যা দেশের আইনশৃঙ্খলা ও মানবিক মর্যাদার জন্য মারাত্মক হুমকি। তাই এ অপরাধে জড়িত ব্যক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। ’ দেশের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে মানবপাচারকারী ও সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনার আহ্বান জানান জামায়াত নেতা।

এ ছাড়া সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান মিয়া গোলাম পরওয়ার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঝালকাঠির নলছিটিতে ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৩ শিশু-কিশোর

মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক

Update Time : 09:07:45 pm, Friday, 6 November 2026