আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 08:22:03 pm, Friday, 6 November 2026
  • 3

টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অভিযানে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি নূর হাসেমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার নূর হাসেম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী, পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার খুইল্লা মিয়ার ছেলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি টেকনাফ থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Update Time : 08:22:03 pm, Friday, 6 November 2026