আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

ভ্রমণ ম্যাপ বানিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিলেন চবির সাবেক শিক্ষার্থী রবিন

  • MIT ERP
  • Update Time : 09:42:48 am, Wednesday, 7 October 2026
  • 13

ভ্রমণ ম্যাপ বানিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিলেন চবির সাবেক শিক্ষার্থী রবিন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সাব্বির হোসেন রবিন তৈরি করেছেন ভ্রমণভিত্তিক ওয়েবসাইট www.unseenbangladesh.com। এতে ব্যবহারকারীরা বাংলাদেশের মানচিত্রে ভ্রমণ করা জেলা চিহ্নিত করার পাশাপাশি বিভিন্ন জেলার দর্শনীয় স্থান, যাতায়াত, খরচ, থাকা ও খাবারের তথ্য জানতে পারেন।

রবিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি স্যার এ. এফ. রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। অর্থনীতিতে পড়াশোনা করলেও বর্তমানে তিনি তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন। পাশাপাশি নিজের একটি ডিজাইন এজেন্সিও পরিচালনা করছেন। ওয়েবসাইটের ‘আমার ম্যাপ’ সুবিধায় ব্যক্তিগত ভ্রমণ মানচিত্র তৈরি করে তা PNG, JPG বা PDF ফরম্যাটে সংরক্ষণ ও শেয়ার করা যায়।

‘কোথায় ঘুরবেন’ অংশে জেলার দর্শনীয় স্থানগুলোর তথ্য এবং ‘ট্রিপ প্ল্যানার’-এ গন্তব্য, সময়, ভ্রমণকারীর সংখ্যা ও বাজেট অনুযায়ী সম্ভাব্য রুট, দিনভিত্তিক পরিকল্পনা ও খরচ দেখানো হয়। রবিন গণমাধ্যমকে জানান, নিজের ভ্রমণের হিসাব সংরক্ষণ ও ভ্রমণসংক্রান্ত তথ্য এক জায়গায় পাওয়ার প্রয়োজন থেকেই ওয়েবসাইটটি তৈরি করেন।

এআইয়ের সহায়তায় প্রথম সংস্করণ তৈরিতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। চালুর এক সপ্তাহে সাইটটি ব্যবহার করেছেন ৬০ হাজারের বেশি মানুষ; পেজ ভিউ হয়েছে প্রায় ৯৫ হাজার। ভবিষ্যতে আরও দর্শনীয় স্থান ও তথ্য যুক্ত করার পাশাপাশি বিশ্বভ্রমণের মানচিত্র তৈরির পরিকল্পনা রয়েছে রবিনের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ভ্রমণ ম্যাপ বানিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিলেন চবির সাবেক শিক্ষার্থী রবিন

Update Time : 09:42:48 am, Wednesday, 7 October 2026