আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

চট্টগ্রামের সার কারখানায় আনসার ও ট্রাকচালকদের সংঘর্ষে আহত ২

  • MIT ERP
  • Update Time : 12:32:12 pm, Monday, 5 October 2026
  • 12

চট্টগ্রামের সার কারখানায় আনসার ও ট্রাকচালকদের সংঘর্ষে আহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সিইউএফএলের লোড-আনলোডের মূল ফটকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আনসার সদস্য মোহাম্মদ আলমগীর (৩৫) ও মানিক (২৯)। ঘটনার পর কারখানার ভেতরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আনসার সদস্যরা জানান, কারখানার গেটে ট্রাক চলাচলকে কেন্দ্র করে প্রথমে চালকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।

পরে একদল ট্রাকচালক দলবদ্ধ হয়ে গেটে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে বলে তাদের দাবি। গেটে দায়িত্বে থাকা আনসার সদস্য তরিকুল ইসলাম বলেন, ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে এসে আনসার সদস্যদের চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেন। পরে অতর্কিত হামলা চালানো হয়। এতে দুই আনসার সদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও সিইউএফএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিইউএফএল কারখানার আনসার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রব মাঝি বলেন, দ্রুতগতিতে একটি ট্রাক গেটের ভেতরে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আলমগীর ও মানিক নামের দুই সদস্য আহত হন।

তিনি আরও বলেন, এসব ট্রাকচালক সিইউএফএল কারখানার সার পরিবহনের কাজে নিয়োজিত এবং তাদের অধিকাংশই স্থানীয়। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, সিইউএফএলের ভেতরে ট্রাক সরানোকে কেন্দ্র করে ট্রাকচালক ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঢামেক হাসপাতালের বাথরুম থেকে নারীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সার কারখানায় আনসার ও ট্রাকচালকদের সংঘর্ষে আহত ২

Update Time : 12:32:12 pm, Monday, 5 October 2026