আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

  • MIT ERP
  • Update Time : 02:48:02 pm, Wednesday, 30 September 2026
  • 12

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ সাত দশকের জীবনসঙ্গী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গত মঙ্গলবার রাতে ১০১ বছর বয়সী এই প্রবীণ নেতাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এর একদিন আগে সোমবার তার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা যান। তার বয়স হয়েছিল ১০০ বছর। মাহাথিরের সহকারী সুফি ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সুফি ইউসুফ জানান, স্ত্রীর মৃত্যুর পর মাহাথির পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন।

বুধবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি বলেন, ‘তার (মাহাথিরের) অবস্থা এখন স্থিতিশীল। মানসিক চাপ, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাবে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। একজন ১০১ বছর বয়সীর জন্য এই পরিস্থিতি মোটেও ভালো কিছু নয়। ’ মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ পেশায় চিকিৎসক ছিলেন। তিনি জনস্বাস্থ্য নিয়ে কাজ করেছেন। এই দম্পতির সাত সন্তান রয়েছে।

মাহাথির সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে হৃদরোগজনিত সমস্যার কারণে তার বাইপাস সার্জারি করা হয়। গত জানুয়ারিতেও পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মালয়েশিয়ার সবচেয়ে প্রবীণ এই নেতা দুই দফায় দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

পরে ২০১৮ সালে ৯২ বছর বয়সে আবারও প্রধানমন্ত্রী হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভালুকায় ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা তারে স্পৃষ্ট হয়ে দুই বৃদ্ধের মৃত্যু

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

Update Time : 02:48:02 pm, Wednesday, 30 September 2026