আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন প্রফেসর বুলবুল আহমেদ

  • MIT ERP
  • Update Time : 03:26:07 pm, Wednesday, 30 September 2026
  • 11

সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন প্রফেসর বুলবুল আহমেদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান প্রফেসর বুলবুল আহমেদ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩২(১) ধারা অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নাঈমা খন্দকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য প্রফেসর বুলবুল আহমেদকে সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের পর আনুষ্ঠানিকভাবে প্রফেসর বুলবুল আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এম তারিক ইকবাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মো. মোস্তফা হোসেন, রেজিস্ট্রার এস. এম. নূরুল হুদা, অর্থ পরিচালক মো. মেসবাউল হোসেন, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, অডিট বিভাগের পরিচালক মো. তারেক মাহমুদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সিআরটিসির অতিরিক্ত পরিচালক মো. আবু হানিফ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের জয়েন্ট ডিরেক্টর মো. শরিফুল ইসলাম এবং জনসংযোগ বিভাগের প্রধান নাহিদ হাসান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গৌরীপুরে ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য, ব্যাহত শিক্ষা কার্যক্রম

সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন প্রফেসর বুলবুল আহমেদ

Update Time : 03:26:07 pm, Wednesday, 30 September 2026