আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

ফতুল্লায় মাদ্রাসার ছাদে দগ্ধ ৫ শিশুর মধ্যে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২

  • MIT ERP
  • Update Time : 03:05:34 pm, Wednesday, 30 September 2026
  • 11

ফতুল্লায় মাদ্রাসার ছাদে দগ্ধ ৫ শিশুর মধ্যে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ হওয়া পাঁচ শিশু শিক্ষার্থীর মধ্যে জিদনী (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর আগে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে আতিয়া (১১) নামে আরেক শিক্ষার্থী মারা যায়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ। আজ সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জীবনী। এ সময় তার শরীরে ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় শিশু শিক্ষার্থী লামিয়া ৫৫ শতাংশ ফ্ল্যাশ বার্ন নিয়ে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে তুলনামূলক কম বার্ন নিয়ে ভর্তি হওয়া আছিয়া ও সুমাইয়ার ক্লিনিক্যাল কন্ডিশন বর্তমানে স্থিতিশীল। তাদের ওয়ার্ডে শিফট করা হয়েছে।

উল্লেখ্য গত শনিবার বিকেলে ফতুল্লার কাশিপুর এলাকার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার ছাদে এ ঘটনা ঘটে।

মাদ্রাসাটির ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, দগ্ধ পাঁচ শিক্ষার্থীই মাদ্রাসাটির আবাসিক ছাত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসার ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা দগ্ধ হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রুয়েটে ইমাম নিয়োগ ঘিরে অনিয়মের অভিযোগ, ৩০০ প্রার্থীর মেলেনি সুযোগ

ফতুল্লায় মাদ্রাসার ছাদে দগ্ধ ৫ শিশুর মধ্যে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২

Update Time : 03:05:34 pm, Wednesday, 30 September 2026