আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

বঙ্গোপসাগরে দুটি জাহাজের সংঘর্ষ, হতাহত নেই

  • MIT ERP
  • Update Time : 12:00:50 pm, Wednesday, 30 September 2026
  • 22

বঙ্গোপসাগরে দুটি জাহাজের সংঘর্ষ, হতাহত নেই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বঙ্গোপসাগরের কুতুবদিয়া সংলগ্ন আলফা অ্যাঙ্করেজ এলাকায় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি জাহাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুতুবদিয়া আলফা অ্যাঙ্কোরেজের দিকে যাওয়ার সময় এমভি এইচজি সিডনি ও এমভি এপিজে শিরিন নামে দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষ হয়।

তিনি আরো বলেন, ঘটনার পরপর দুই জাহাজের পক্ষ থেকে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ভিটিএমআইএস) বিষয়টি জানানো হয়। সংঘর্ষে এমভি এইচজি সিডনির বাম পাশের হালে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে দুর্ঘটনার পর দুটি জাহাজই নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমভি এপিজে শিরিন নামে জাহাজটি কয়লা বহন করছিল। তবে দুর্ঘটনায় কয়লার কোনো ক্ষতি হয়নি। সাগরেও দূষণ ছড়িয়ে পড়ার কোনো খবর নেই বলে তথ্য দেন বন্দর সচিব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা

বঙ্গোপসাগরে দুটি জাহাজের সংঘর্ষ, হতাহত নেই

Update Time : 12:00:50 pm, Wednesday, 30 September 2026