মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে নভেম্বরের শেষ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত ও ইটালির প্রতিষ্ঠানকে এলএনজি সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে কাতার এনার্জি।
সোমবার সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, হরমুজ দিয়ে জ্বালানি পরিবহনে বাধা অব্যাহত থাকায় এশিয়া ও ইউরোপে এলএনজি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি সপ্তাহে কাতার এনার্জি বাংলাদেশ-পাকিস্তানকেএ বিষয়ে জানিয়েছে।
একই বার্তা দেওয়া হয়েছে ভারতের একটি প্রতিষ্ঠান এবং ইতালির জ্বালানি কোম্পানি এডিসন এসপিএ-কে। এডিসন জানিয়েছে, তাদের এলএনজি সরবরাহ ডিসেম্বরের প্রথম দিকেও স্থগিত থাকতে পারে।
মধ্যপ্রাচ্যের সংকট নিরসনের আগ পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহ স্বাভাবিক হচ্ছে না, বলছেন বিশ্লেষকেরা।



















