আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

১৪৪তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়ার রেকর্ড গড়লেন শিব শংকর পাল

  • MIT ERP
  • Update Time : 04:50:43 pm, Monday, 28 September 2026
  • 7

১৪৪তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়ার রেকর্ড গড়লেন শিব শংকর পাল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হলো ৫২তম বার্লিন বিএমডব্লিউ দূরপাল্লার ও স্বল্পপাল্লার ম্যারাথন-২০২৫। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরের ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার ইভেন্টে ১৬২টি দেশের ৫৫ হাজার ক্রীড়াবিদ অংশ নেন।

ম্যারাথনে একমাত্র বাংলাদেশি হিসেবে দৌড়েছেন শিব শংকর পাল। রোববার (২১ সেপ্টেম্বর) বিএমডব্লিউ ম্যারাথন অনুষ্ঠিত হয়। এবারের আসরেও একমাত্র বাংলাদেশি হিসেবে দেশের পতাকা হাতে দূরপাল্লার দৌড়ে অংশ নেন জার্মানির মিউনিখ প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিব শংকর পাল। এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি হিসেবে বিশ্বব্যাপী রেকর্ড ১৪৪টি আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে অংশ নেওয়া এই ক্রীড়াবিদ।

নবমবারের মতো বার্লিনের বিএমডব্লিউ আন্তর্জাতিক ট্র্যাকে অংশ নেয়ার রেকর্ডও তার। লাল-সবুজ পতাকা কাধে নিয়ে তিন ঘণ্টা ৩২ মিনিট ৩০ সেকেন্ডসে তিনি ফিনিশিং লাইন যখন অতিক্রম তখনই মাইকে ঘোষণা করা হয় ‘বাংলাদেশ থেকে শিব শংকর পালের নাম’। ফিনিশিং লাইন অতিক্রমের পর শিব শংকর জানান, ‘বার্লিনের বিএমডব্লিউ ম্যারাথন পৃথিবীর সেরা ম্যারাথনগুলোর একটি।

এই ট্র্যাকে দৌড়ানো যায় বেশ স্বাচ্ছন্দ্যে। বরাবরের মত আন্তর্জাতিক এই আসরে হাজার হাজার এ্যাথলেট ও কয়েকলাখ পর্যটক ও দর্শনার্থীদের উপস্থিতিতে এমন সব আসরে বাংলাদেশের নাম এবং পতাকা তুলে ধরতে পারা সবসময়ই গর্বের। তিনি বলেন, ৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের পুরো ট্র্যাকজুড়ে লাল সবুজের পতাকায় দৌড়েছি, এর চেয়ে আনন্দের কিছুই হতে পারে না। আর খুব অল্প সময়ের মধ্যে ফিনিশিং লাইন শেষ করাটা ছিল আমার জন্য বাড়তি কিছু।

দৃপ্ত কণ্ঠে আবারো জানালেন লক্ষ্য আপাতত একটাই দেশের পতাকা হাতে নিয়ে ১৫০তম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে অংশ নেয়ার মাইলফলক স্পর্শ করা। দীর্ঘ এই সাধনায় আমার স্ত্রী শিখা শংকর পাল এবং আমার সন্তানেরা সবসময়ই আমার পাশে ছিল। তবে জন্মভূমি দেশ এবং দেশের মানুষই আমার ম্যারাথন জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

এর আগে স্থানীয় সময় সকাল ৮টার পর থেকেই নগরীর ঐতিহাসিক উন্টার ডেন লিন্ডেন থেকে ম্যারাথনটি শুরু হয়ে বার্লিন নগরীর প্রধান সড়ক ও এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থানগুলো প্রদক্ষিণ করে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটে এসে শেষ হয়। এ আসরে মাত্র ২ ঘণ্টা ২ মিনিট ৫০ সেকেন্ডে ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার পাড়ি দিয়ে শিরোপা জয় করেন ইথিওপিয়ান দৌড়বিদ গুয়ে আডোলা।

নারীদের মধ্যে প্রথম হোন একই দেশের টিগস্ট আসেফা। তিনি সময় নেন ২ ঘণ্টা ১১ মিনিট ৪ সেকেন্ড।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অ্যাডলফ হিটলারের দেশে পাঁচদিন: ফেরার পথে কঠিন অভিজ্ঞতা

১৪৪তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়ার রেকর্ড গড়লেন শিব শংকর পাল

Update Time : 04:50:43 pm, Monday, 28 September 2026