আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

পাকুন্দিয়ার দুই বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

  • MIT ERP
  • Update Time : 05:29:01 pm, Monday, 28 September 2026
  • 9

পাকুন্দিয়ার দুই বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার লক্ষিয়া উচ্চ বিদ্যালয় ও বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও মূল্যবোধের চর্চা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগ ও অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় স্টোর দুটি চালু করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টোর দুটির উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। পরে তিনি সততা সংঘের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া এবং একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।

সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামছুন নাহার। স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক তরীকুল হাসান। এ সময় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে. এম. মহিবুল্লাহ (বচ্চন), সাংবাদিক ও কমিটির সদস্য আবু হানিফ, লক্ষিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন মিলন এবং বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুপম দাস বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা গড়ে তুলতেই ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। এসব স্টোরে খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণের পাশাপাশি চিপস, কেক, বিস্কুট ও চানাচুরসহ বিভিন্ন পণ্য রাখা হয়েছে। তিনি বলেন, সততা স্টোরে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য নিয়ে পণ্যের গায়ে লেখা মূল্য দেখে নিজেরাই নির্ধারিত অর্থ পরিশোধ করবে।

এর মাধ্যমে তাদের মধ্যে ছোটবেলা থেকেই সততা, দায়িত্ববোধ ও আত্মনির্ভরতার মানসিকতা গড়ে উঠবে। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের বাস্তব জীবনে সততার চর্চায় অভ্যস্ত করে তোলা এবং দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

পাকুন্দিয়ার দুই বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

Update Time : 05:29:01 pm, Monday, 28 September 2026