আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

রাজশাহী সিটি করপোরেশনে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

  • MIT ERP
  • Update Time : 06:07:04 pm, Monday, 28 September 2026
  • 9

রাজশাহী সিটি করপোরেশনে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) জাতীয় নগর নীতি, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) নগর ভবনের সিটি হলরুমে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী কর্মশালায় জাতীয় নগর নীতি–২০২৫, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নগর সেবা প্রদানে জনগণের অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক নগর সেবা এবং বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। প্রথম দিনের অধিবেশনে নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণমূলক পদ্ধতি, নগর সেবায় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি এবং নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সমাপনী দিনে অংশগ্রহণকারীরা দলভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন এবং নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন।

এ সময় বক্তব্য দেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি অধ্যাপক জসিম উদ্দিন। কর্মশালাটি পরিচালনা করেন ইউএনডিপির জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশসহ ৭ দেশকে নিয়ে ভারতে বিমান মহড়া

রাজশাহী সিটি করপোরেশনে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

Update Time : 06:07:04 pm, Monday, 28 September 2026