আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

কুমিল্লায় অস্ত্র উঁচিয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

  • MIT ERP
  • Update Time : 06:38:47 pm, Monday, 28 September 2026
  • 13

কুমিল্লায় অস্ত্র উঁচিয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মহানগর ছাত্রদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর কোতোয়ালি মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। গ্রেপ্তার দুজন হলেন—কুমিল্লা মহানগর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব মো. মনজুরুল ইসলাম (৩০) এবং তার সহযোগী মো. ছামির ইসলাম (২০)।

এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। মনজুরুল ইসলামের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, এই কমিটিগুলো পূর্ববর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না। এসআরবি কুমিল্লার উপপরিচালক সালমান ইবনে আলম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পরে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে। গ্রেপ্তার ছামির ইসলাম কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে। আর মনজুরুল ইসলাম একই থানার গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধুনটে আগুনে সর্বস্বান্ত নরসুন্দর পরিবার

কুমিল্লায় অস্ত্র উঁচিয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

Update Time : 06:38:47 pm, Monday, 28 September 2026