আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. শফি উল্যাহ মজুমদার

  • MIT ERP
  • Update Time : 07:29:07 pm, Monday, 28 September 2026
  • 9

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. শফি উল্যাহ মজুমদার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্যাহ মজুমদার। সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্যাহ মজুমদারকে সিকৃবির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিনি চার বছর মেয়াদে অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটে—উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন।

এ সময়ে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. শফি উল্যাহ মজুমদার

Update Time : 07:29:07 pm, Monday, 28 September 2026