আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

মৌলভীবাজারে আগামী শুক্রবার ১৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, অংশ নেবেন ৫ শতাধিক

  • MIT ERP
  • Update Time : 05:23:52 pm, Monday, 28 September 2026
  • 16

মৌলভীবাজারে আগামী শুক্রবার ১৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, অংশ নেবেন ৫ শতাধিক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুবসমাজকে ক্রীড়ামুখী করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে আগামী শুক্রবার (২ অক্টোবর) মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে ১৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, প্রতিযোগিতা ভোর সাড়ে ৫টায় শুরু হবে।

অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ভোর ৫টা। এবারের আয়োজনে পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। দৌড়টি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে শুরু হয়ে বর্ষিজোড়া ইকোপার্ক, চা-বাগান ও ঐতিহাসিক বধ্যভূমি সংলগ্ন সড়ক অতিক্রম করে আবার একই স্থানে এসে শেষ হবে। প্রতিযোগীদের নিরাপত্তায় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। পাশাপাশি রুটের বিভিন্ন পয়েন্টে পানি ও স্যালাইনের ব্যবস্থাও রাখা হয়েছে। সফলভাবে দৌড় শেষ করা সব প্রতিযোগীকে মেডেল ও সনদ দেওয়া হবে। বিজয়ীদের জন্য ট্রফিসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা নগদ পুরস্কার রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইভেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউকে ক্যান্ট এলিট স্পোর্টিং সোসাইটির চেয়ারম্যান সায়েম রহমান, মৌলভীবাজার অ্যাথলেটিক্স অ্যান্ড কাবাডি একাডেমি ও পাওয়ার পালস এরিনার পরিচালক মাহফুজুর রহমান, পাবলিক লাইব্রেরি মৌলভীবাজারের কোষাধ্যক্ষ জাহেদ আহমদ চৌধুরী এবং একাডেমির পরিচালক মো. ফয়জুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজওয়ানুর রহমান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইরান না পারলে মধ্যপ্রাচ্যে কেউই তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ

মৌলভীবাজারে আগামী শুক্রবার ১৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, অংশ নেবেন ৫ শতাধিক

Update Time : 05:23:52 pm, Monday, 28 September 2026