আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন, ১৪৩৩ | ১৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৫%

বেগমগঞ্জে ব্যবসায়ীকে পথরোধ করে হামলা, গুলিতে কিশোরসহ আহত ৩

  • MIT ERP
  • Update Time : 12:16:50 am, Monday, 28 September 2026
  • 18

বেগমগঞ্জে ব্যবসায়ীকে পথরোধ করে হামলা, গুলিতে কিশোরসহ আহত ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালীর বেগমগঞ্জে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ীকে পথরোধ করে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক কিশোরসহ তিনজন আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার আমানউল্যাহপুর বাজারের পশ্চিমে সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—আমানউল্যাহপুর বাজারের রড ও সিমেন্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৮), সৌরভ উদ্দিন (১৭) ও শিহাব উদ্দিন (২০)। তাদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি দাওয়াত অনুষ্ঠান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন।

আমানউল্যাহপুর বাজারের পশ্চিম পাশে সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানের বাড়ির কাছে একটি কালভার্টে পৌঁছালে একদল লোক তার পথরোধ করে হামলা চালায়। স্থানীয়দের ভাষ্য, হামলাকারীরা আনোয়ার হোসেনকে জামায়াতে ইসলামীর কর্মী বলে উল্লেখ করে। স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ বলেন, ২৫ থেকে ৩০ জনের একটি দল লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের ওপর হামলা চালায়।

একপর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আনোয়ার হোসেনের কান ও মাথায় আঘাত লাগে। সৌরভ উদ্দিনের মাথায় ছররা গুলি লাগে। শিহাব উদ্দিনের পায়ের আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লাগে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবদুজ জায়েদ বলেন, কয়েক দিন ধরে সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন ওই এলাকায় সংগঠিত হচ্ছেন বলে তারা খবর পাচ্ছিলেন।

তার দাবি, দুপুরে একটি দাওয়াত অনুষ্ঠান থেকে ফেরার পথে জামায়াতে ইসলামীর কর্মী ও উপজেলা ব্যবসায়ী ফোরামের সেক্রেটারি আনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয়। এতে তিনজন আহত হন, যাদের একজন গুলিবিদ্ধ। রাজনৈতিকভাবে নিজেদের আধিপত্য জানান দিতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ফারহানা ইয়াসমিন বলেন, আনোয়ার হোসেন, সৌরভ উদ্দিন ও শিহাব উদ্দিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সৌরভের মাথায় ছররা গুলির আঘাত রয়েছে। অন্য দুজনের শরীরেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনের সেতুর ওপর ঘটনাটি ঘটেছে। এক পক্ষ রাজনৈতিক বিরোধের কথা বলছে। তবে এর পেছনে আরও কারণ থাকতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চুয়েটে লাগাতার আন্দোলনে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত

বেগমগঞ্জে ব্যবসায়ীকে পথরোধ করে হামলা, গুলিতে কিশোরসহ আহত ৩

Update Time : 12:16:50 am, Monday, 28 September 2026