আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় মানুষের উপচে পড়া ভিড়

  • MIT ERP
  • Update Time : 02:21:42 pm, Saturday, 26 September 2026
  • 10

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় মানুষের উপচে পড়া ভিড়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন তোতার সমর্থনে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জনস্রোত দেখা গেছে।

চর এলাহী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কিল্লার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন। সভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনসমাগমে পরিণত হয়।

সভায় চর এলাহী দক্ষিণ শাখা বিএনপির সভাপতি হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, চর এলাহী দক্ষিণ শাখা যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক ও সাবেক সাধারণ সম্পাদক আতিক উল্যাহসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, চর এলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন তোতার ছেলে ইসমাইল হোসেন তোতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা। তাদের দাবি, ইসমাইল হোসেন তোতাকে দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী করা হলে তাকে সঙ্গে নিয়ে ইউনিয়নকে আরও সুসংগঠিত ও আধুনিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন তারা।

বক্তারা আরও বলেন, চর এলাহী ইউনিয়নে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ দিতে ইসমাইল হোসেন তোতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিবেচনা করা প্রয়োজন। এ সময় বক্তারা নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলামসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি ইসমাইল হোসেন তোতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় মানুষের উপচে পড়া ভিড়

Update Time : 02:21:42 pm, Saturday, 26 September 2026