আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি থাকলে হতে পারে স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা

  • MIT ERP
  • Update Time : 02:16:59 pm, Saturday, 26 September 2026
  • 10

যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি থাকলে হতে পারে স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভিসার অনুমোদিত সময়সীমার বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ভ্রমণকারীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে ভিসা-সংক্রান্ত এক বার্তায় এই সতর্কবার্তা দিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশ নিশ্চিত হয় না। বিমানবন্দর বা সীমান্তে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন একজন ভ্রমণকারী কতদিন এবং কী শর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকা কিংবা ভিসার শর্ত অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়ালে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তাই ভিসার নিয়ম ও শর্ত যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভ্রমণকারীর নিজের—বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি থাকলে হতে পারে স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা

Update Time : 02:16:59 pm, Saturday, 26 September 2026