নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিন ভাই-বোনের করুন মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। ট্রলারডুবির ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।
ট্রলারডুবির দুদিন পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে এবং শনিবার সকাল সাড়ে ৮টায় বৈদ্যারবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন ।


















