আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

রায়গঞ্জে এডিস মশার বংশবিস্তার রোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

  • MIT ERP
  • Update Time : 12:13:31 pm, Saturday, 26 September 2026
  • 21

রায়গঞ্জে এডিস মশার বংশবিস্তার রোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব লক্ষিকোলা ব্রিজ থেকে ভাত-হাড়িয়া যাওয়ার সড়কে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। কর্মসূচির অংশ হিসেবে সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় অংশগ্রহণকারীরা নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কর্মসূচির আওতায় প্রতি শনিবার দেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরনবী সরকার ও রৌহা এইচজিবিএল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদ রানা। এ ছাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু এক দিনের পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয়। প্রত্যেককে নিয়মিত নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ সম্ভব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’, মামলা হলে তদন্তের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রায়গঞ্জে এডিস মশার বংশবিস্তার রোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

Update Time : 12:13:31 pm, Saturday, 26 September 2026