আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ

  • MIT ERP
  • Update Time : 07:15:46 am, Saturday, 26 September 2026
  • 26

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মিরসরাই থেকে ৯৬০ বস্তা অর্থাৎ ৪৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করে সার ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এবং মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ইছাখালী ইউনিয়েনের বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন ইছাখালী ঘাট এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন মিরসরাই।

অভিযানের সময় চারটি ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তরের প্রাক্কালে হাতেনাতে তিনজনকে আটক করা হয়। অভিযানে চারটি ট্রাকে থাকা ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৮ হাজার কেজি সার ছিল। জব্দ সারের বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। একই সঙ্গে সার পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ সার, পাচারে ব্যবহৃত যানবাহন ও বোট এবং আটকদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের জানান, কোস্ট গার্ডের অভিযানে আটক তিনজনকে সার ব্যবস্থাপনা আইনে ১ হাজার ৪০০ টাকা করে জরিমানা করা হয়।

পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, ফিশিং বোট থেকে উদ্ধার ১৭৫ বস্তা সারের নিলাম কার্যক্রম কোস্ট গার্ডের তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা হয়েছে। বাকি সারগুলো মিরসরাই উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি মূল্যে নিলামে বিক্রি করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাঁচবিবিতে শশা খেতের বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ

Update Time : 07:15:46 am, Saturday, 26 September 2026