আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,৭৮২

  • MIT ERP
  • Update Time : 06:48:53 pm, Thursday, 24 September 2026
  • 9

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,৭৮২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ৬৯ হাজার ১৪৯ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর মধ্যে ১ হাজার ৬৮ জন পুরুষ এবং ৭১৪ জন নারী। এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সি গ্রুপে, ২৬২ জন। এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সি ২৫৩ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সি ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। মারা যাওয়া ৮ জনের মধ্যে দুজন পুরুষ ও ৬ জন নারী। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি, দুজনের বয়স ৪৬ থেকে ৫০ বছর। এছাড়া ১১ থেকে ১৫, ৩১ থেকে ৩৫, ৩৬ থেকে ৪০, ৪১ থেকে ৪৫, ৬১ থেকে ৬৫ এবং ৮০ বছরের বেশি বয়সি একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮৭৪।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,৭৮২

Update Time : 06:48:53 pm, Thursday, 24 September 2026