আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া রোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

  • MIT ERP
  • Update Time : 02:27:37 pm, Thursday, 24 September 2026
  • 12

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া রোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার বিস্তার প্রতিরোধে পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও জুয়া প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হবে। তবে কমিটি গঠনের নির্দিষ্ট সময়সীমা এবং এতে কারা সদস্য হিসেবে থাকবেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তা নিয়ন্ত্রণ ও নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে এ সুপারিশ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আলফাডাঙ্গা আদর্শ কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া রোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

Update Time : 02:27:37 pm, Thursday, 24 September 2026