আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

  • MIT ERP
  • Update Time : 06:34:28 pm, Wednesday, 23 September 2026
  • 10

সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে সামাজিক সংগঠন হাজী সাত্তার ফাউন্ডেশন। বুধবার সকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মুহিদুজ্জামান এবং হাজী কোরপ আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকতার হোসেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থেকে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য তাদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জের প্রায় পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। সংবর্ধনা পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে এবং লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়াতে সহায়তা করবে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে হাজী সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার বলেন, আজকের এই ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের সুনাগরিক, সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। অভিভাবক ও শিক্ষকসহ সবাইকে একসঙ্গে কাজ করে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, হাজী সাত্তার ফাউন্ডেশন শুধু আজকের এই আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতেও এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষার ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—আমাদের সন্তানদের সবসময় সৎ পথে চলতে, সত্য কথা বলতে এবং সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে শিক্ষা দেব।

তাদের হাত ধরেই আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ। ” অনুষ্ঠানের শেষে হাজী সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও উপস্থিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটিয়ায় প্রতিবন্ধীদের মাসিক ৩ হাজার টাকা ভাতার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

Update Time : 06:34:28 pm, Wednesday, 23 September 2026