চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকার বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর ব্রিজ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৮ হাজার ২৮৫টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তাররা হলেন আবু মুসা ওরফে রফিক (২৬), জানে আলম (২৭) ও মো. ইয়াছের (২৫)। পুলিশ জানিয়েছে, তারা সবাই কক্সবাজারের উখিয়ার বালুখালী-২ এলাকার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা। পুলিশ জানায়, ৬ নম্বর ব্রিজ চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচল করায় তিনজনকে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ৮ হাজার ২৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।



















