আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অননুমোদিত ফি আদায় বন্ধ ঘোষণা

  • MIT ERP
  • Update Time : 04:39:55 pm, Wednesday, 23 September 2026
  • 13

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অননুমোদিত ফি আদায় বন্ধ ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে অননুমোদিত ও রশিদ ছাড়া সব ধরনের ফি গ্রহণ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকদের জানানো যাচ্ছে, শিক্ষার্থীদের কাছ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ফি ব্যতীত / রশিদ ছাড়া কোনো ফি গ্রহণ না করার জন্য আদেশক্রমে অনুরোধ করা হলো। এ বিষয়ে চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আজ নোটিশ হয়েছে এবং এটি কার্যকর হবে। এখন শিক্ষার্থীদের উপস্থিতি কম হলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে কি না, তা বিভাগ বিবেচনা করবে। তিনি বলেন, আগে যেসব ফি নেওয়া হয়েছে তা ফেরত দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের জানানো হয়েছে, এগুলো নাকি শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়েছিল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অস্থিরতা সৃষ্টির যেকোনো চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অননুমোদিত ফি আদায় বন্ধ ঘোষণা

Update Time : 04:39:55 pm, Wednesday, 23 September 2026