আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

শোবিজের ব্যস্ততা থেকে দূরে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাজিরা মৌ

  • MIT ERP
  • Update Time : 07:56:08 am, Monday, 21 September 2026
  • 16

শোবিজের ব্যস্ততা থেকে দূরে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাজিরা মৌ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাজিরা মৌ বর্তমানে শোবিজের ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ এবং স্ক্রিপ্টের ব্যস্ততা থেকে অনেকটাই দূরে রয়েছেন। ২০০৬ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখার পর দীর্ঘ সময় ধরে তিনি নাটক, বিজ্ঞাপন ও র‍্যাম্প মডেলিংয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

তবে জীবনের এক নতুন অধ্যায়ে পদার্পণ করার পর, ক্যারিয়ারের চেনা ছন্দ থেকে কিছুটা বিরতিতে আছেন এই তারকা। বর্তমানে স্বামী, সন্তান এবং ব্যবসা নিয়ে এক অন্যরকম ব্যস্ত ও আনন্দময় জীবন পার করছেন বলে রূপালী বাংলাদেশকে জানিয়েছেন তিনি। ২০২১ সালের জানুয়ারি মাসে যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মিজানুর মুরাদ রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাজিরা মৌ।

বিয়ের পর স্বভাবতই জীবনের অগ্রাধিকারগুলো বদলে যেতে শুরু করে। একই বছরের অক্টোবর মাসে তাদের ঘরে আসে প্রথম কন্যাসন্তান মাইরা রহমান। কন্যাসন্তানের মা হওয়ার পর থেকে মৌয়ের পুরো পৃথিবীজুড়েই রয়েছে তার সন্তান। সন্তানের লালন-পালন ও সংসারের দেখভালের জন্য তিনি অভিনয় থেকে একটি দীর্ঘ বিরতি নেন। এ প্রসঙ্গে মৌ জানান, বিয়ের পর স্বামী ও সন্তানকে সময় দেওয়াটাই তার কাছে সবচেয়ে বড় দায়িত্ব এবং আনন্দের জায়গা।

কেবলমাত্র ঘরকন্নাতেই সীমাবদ্ধ নন নাজিরা মৌ, বরং নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। স্বামী ও সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি নাম লেখিয়েছেন ব্যবসায়। রাজধানীর বনানীতে তিনি চালু করেছেন একটি আধুনিক বিউটি সেলুন। এই সেলুনটিতে ছেলে ও মেয়ে উভয়ের জন্যই উন্নত মানের সেবা নিশ্চিত করা হচ্ছে। অভিনয় জীবনের গ্ল্যামার ও রূপচর্চার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

টেলিভিশনের পর্দায় নিয়মিত মুখ হলেও, বর্তমানের এই বিরতি নিয়ে নাজিরা মৌয়ের কোনো আফসোস নেই। জীবনের প্রতিটি ধাপকে তিনি ইতিবাচকভাবে উপভোগ করছেন। তবে কী অভিনয়কে একেবারেই বিদায় জানিয়েছেন? এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘না সেরকম কিছু না। ব্যবসা নিয়ে আপাতত ব্যস্ততা একটু বেশি যে কারণে কাজে ফেরার সময় মিলছে না। তাছাড়া বাচ্চার স্কুল এবং স্বামীর ব্যবসার ব্যস্ততা।

সবকিছু মিলিয়ে সুযোগ পাচ্ছি না। ’ বিরতিতে থাকলেও নিয়মিত কাজের প্রস্তাব পান মৌ। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি কাজে না থাকলেও প্রযোজক ও পরিচালকরা আমাকে ভুলে যায়নি। এখনো অনেক কাজের প্রস্তাব পাই। বিশেষ করে ধারাবাহিকের অনেক প্রস্তাব পেয়ে থাকি। তবে কী কাজ দিয়ে ফিরব এখনো ঠিক করিনি। যখনই কাজে ফিরব ভালো কাজ দিয়েই ফেরার চিন্তা রয়েছে।

’ নাজিরা মৌকে সর্বশেষ ‘নন্দিনী’ সিনেমায় দেখা যায়। গত বছরের সেপ্টেম্বরে দীর্ঘ সময় থমকে থাকার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। একসময় নাটকে নিয়মিত কাজ করতেন নাজিরা মৌ। মাসে প্রায় ২০-২৫ দিন কাটাতেন শুটিংয়ে। তবে দীর্ঘ সময় ধরে তিনি কাজে নেই। কাজে না থাকলেও লাইট, ক্যামেরা আর অ্যাকশন শব্দ ভীষণ মিস করেন বলে জানান এই অভিনেত্রী।

এ নিয়ে তিনি বলেন, ‘মাঝে মধ্যে সহকর্মীদের কাজ দেখে পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে। চেনা আঙিনাটা খুব মিস করি। ’ ক্যারিয়ারে সুখকর অভিজ্ঞতার পাশাপাশি কিছু তিক্ত অভিজ্ঞতাও আছে মৌয়ের। সে কথা জানিয়ে বলেন, ‘অনেক বছর আগে কাজ করা অনেকের কাছেই এখনো পারিশ্রমিক পাই। দিব দিব বলে আজও দেয়নি। যাদের টাকা না দেওয়ার অভ্যাস তাদের কোনো লজ্জা নেই।

নিজের পারিশ্রমিক চাইতে চাইতে না পেয়ে নিজেই লজ্জায় এখন আর চাই না। তাদের মন থেকে ক্ষমা করে দিয়েছি। ’ ভালো গল্প এবং মনের মতো চরিত্র পেলে ভবিষ্যতে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে তার, তবে তা অবশ্যই বর্তমানের এই সুন্দর ব্যস্ততাগুলোকে ঠিক রেখে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইউরোপে অবৈধ অভিবাসনের ঝুঁকি ও তরুণদের ভয়ংকর যাত্রা

শোবিজের ব্যস্ততা থেকে দূরে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাজিরা মৌ

Update Time : 07:56:08 am, Monday, 21 September 2026