আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

কুলিয়ারচরে আট কোটি টাকার নবনির্মিত সড়কে ফাটল ও ধস

  • MIT ERP
  • Update Time : 08:16:41 am, Monday, 21 September 2026
  • 15

কুলিয়ারচরে আট কোটি টাকার নবনির্মিত সড়কে ফাটল ও ধস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে আড়াই কোটি টাকার নবনির্মিত সড়ক। কাজ শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় সড়কটির স্লাব ও কালভার্টের ঢালাই খসে পড়ে ভেতরের রড বের হয়ে গেছে।

একই সঙ্গে বড় বড় ফাটল দেখা দেওয়ায় সড়কটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে এবং চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে ভাঙা স্থানে অটোরিকশা উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি ধামাচাপা দিতে দায়সারাভাবে হালকা সিমেন্ট ও বালুর প্রলেপ দিয়ে ভাঙা স্থান মেরামতের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী।

তাদের ক্ষোভ, ইতিপূর্বে এমন নি¤œমানের ও হঠকারী কাজ তারা এলাকার কোথাও দেখেননি। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর থেকে পশ্চিম আব্দুল্লাহপুর কাঁচা সড়কটি পাকাকরণের (আরসিসি) উদ্যোগ নেয় সরকার। এমআরআরআইডিপি প্রকল্পের আওতায় ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ১ হাজর ১৬০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এই গুরুত্বপূর্ণ সড়কর নির্মাণের কাজ পায় চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মোহাম্মদ ইউসূফ অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড’।

সরকারি নথি অনুযায়ী গত বছরের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়, যা চলতি বছরের ৮ জুলাই শেষ হওয়ার কথা ছিল। তবে মূলত স্থানীয়ভাবে কাজটি পরিচালনা ও তদারকি করছেন কুলিয়ারচরের ‘মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন খোকন। সরজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণপাড়ার মুসলিম উদ্দিনের বাড়িসংলগ্ন মোড় থেকে পশ্চিম আব্দুল্লাহপুর সাধুবাজার সংযোগ কালভার্টের অংশে কাজ শেষ হওয়ার মাত্র ১০-১২ দিনের মাথায় ওপরের পুরো ঢালাই উঠে গেছে।

জং ধরা রড বের হয়ে পড়ার পাশাপাশি দুপাশে বিপজ্জনক ফাটল ধরেছে। ফলে যেকোনো মুহূর্তে পুরো অংশ ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ইমরান খান এনায়েত, শাহীন সুলতানা, দ্বীন ইসলাম, নিজাম উদ্দিন, তন্ময় মাহমুদ, সাকিব আল হাসান, মোহাম্মদ আলী ও সানাউল্লাহসহ অনেকেই অভিযোগ করেন, ঠিকাদার শুরু থেকেই নি¤œমানের রড, সিমেন্ট ও খোয়া ব্যবহার করেছেন।

স্থানীয়রা বারবার বাধা দিলেও তারা কোনো কর্ণপাত করেননি। প্রকৌশলীদের চোখ ফাঁকি দিয়ে নি¤œমানের ও অপরিকল্পিতভাবে কাজ চালানো হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে থাকে। ২ কোটি টাকার বেশি বাজেটের একটি সড়ক সপ্তাহ পার হতে না হতেই ফাটল ধরে রড বের হয়ে যাওয়া স্পষ্ট দুর্নীতির প্রমাণ। বর্তমানে প্রতিদিন এই ভাঙা সড়কে অটোরিকশা ও রিকশা উল্টে মানুষ আহত হচ্ছে।

তারা অবিলম্বে দুর্নীতিবাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে পুনরায় মানসম্মত কাজ বাস্তবায়নের দাবি জানান। এ বিষয়ে স্থানীয়ভাবে কাজটির দেখভাল ও দায়িত্বরত তদারককারী মো. দেলোয়ার হোসেন খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, নির্মাণকাজে অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আলী জিন্নাহ বলেন, সড়কের সাইট-সংক্রান্ত কিছু ত্রুটি ও জটিলতার সংবাদ বিষয়টি সরেজমিন তদারকি করা হয়েছে।

ত্রুটিযুক্ত অংশ দ্রুত ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিজ খরচে ভেঙে পুনরায় সংস্কার করিয়ে নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইউরোপে অবৈধ অভিবাসনের ঝুঁকি ও তরুণদের ভয়ংকর যাত্রা

কুলিয়ারচরে আট কোটি টাকার নবনির্মিত সড়কে ফাটল ও ধস

Update Time : 08:16:41 am, Monday, 21 September 2026