আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

বরিশালে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৩৪৫ জন

  • MIT ERP
  • Update Time : 07:42:38 pm, Sunday, 20 September 2026
  • 19

বরিশালে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৩৪৫ জন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় ৩৪৫ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন কোস্ট গার্ড স্টেশন কালীগঞ্জে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় ৩৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়। কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বরিশালে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৩৪৫ জন

Update Time : 07:42:38 pm, Sunday, 20 September 2026