আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

  • MIT ERP
  • Update Time : 08:19:29 pm, Monday, 21 September 2026
  • 12

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার আল রেজা হাসপাতালের সামনে অটোরিকশায় থাকা এসব সার জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা গেছে, অটোরিকশায় ১৫ বস্তা ইউরিয়া সার বকশীগঞ্জ শহর পেরিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা অটোরিকশাটি থামান। এসময় তিনি অটোরিকশায় থাকা ১৫ বস্তা সার অবৈধভাবে নেওয়া হচ্ছে তা নিশ্চিত হয়ে জব্দ করেন। পরে জব্দকৃত সার গুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, সার গুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। তিনি ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কাল গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

Update Time : 08:19:29 pm, Monday, 21 September 2026