আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

  • MIT ERP
  • Update Time : 07:17:47 pm, Sunday, 20 September 2026
  • 19

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। রোববার দুপুরে সচিবালয়ে হামের বিশেষ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা বলেন।

মন্ত্রী জানান, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশে হামের বিশেষ ক্যাম্পেইন চলবে। ৬ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।

সাধারণত নয় মাসের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়ার নিয়ম নেই। তবে দেশে হামের সংক্রমণের ধরন পরিবর্তন হওয়ায় এবার ছয় মাস বয়স থেকেই শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকারের কাছে ৫৮ লাখ টিকার মজুদ রয়েছে। হামে মৃত্যু ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতিতে শুরুতেই হাসপাতাল রোগী ভর্তি হচ্ছে তাই হাসপাতালে চাপ পড়ছে।’

পর্যাপ্ত স‍্যালাইন আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রয়োজনে মোবাইল হাসপাতাল করা হবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের বিচার দাবিতে কুশপুত্তলিকা দাহ

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

Update Time : 07:17:47 pm, Sunday, 20 September 2026