আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা, থানায় অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 04:59:54 pm, Sunday, 20 September 2026
  • 11

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা, থানায় অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর শাখার আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে চলে যান শেখ রহমত উল্লাহ। তিনি এনসিপির শাহরাস্তি পৌর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে রহমত উল্লাহ ও ওই নারীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর শনিবার রাতে তারা একসঙ্গে বাড়ি ছাড়েন। এরপর থেকে দুজনের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাদের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসীর দুই শিশু কন্যা পরিবারের সদস্যদের সঙ্গে শাহরাস্তি মডেল থানায় যান। প্রবাসীর ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, তাদের সম্পর্কের বিষয়টি পরিবার আগে থেকেই জানত।

পরে বিষয়টি প্রকাশ্যে এলে তারা একসঙ্গে চলে যান। অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ বাড়ি থেকে যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ ঘটনায় আনীত অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাঙ্গাবালীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা, থানায় অভিযোগ

Update Time : 04:59:54 pm, Sunday, 20 September 2026